জুলাই স্মৃতি জাদুঘরের টিকিটের মূল্য কত
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি শুধু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও যুদ্ধাহত পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ দর্শনার্থীরা ৬ আগস্ট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জাদুঘরে প্রবেশের জন্য সবারই অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
জাদুঘরটিতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের আত্মত্যাগের ইতিহাস, আলোকচিত্র, ভিডিওচিত্র, ঐতিহাসিক দলিল, ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং আন্দোলনের স্মারক সংরক্ষণ করা হয়েছে। এসব প্রদর্শনীর মাধ্যমে আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে আন্দোলনের ইতিহাস জানানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন