খুঁজুন
শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ, ১৪৩৩

হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৩৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকাদান সম্পন্ন করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ঢেঁকি দিয়ে দরজা ভেঙে শ্রীপুরে দুর্ধর্ষ ডাকাতি

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢেঁকি দিয়ে দরজা ভেঙে শ্রীপুরে দুর্ধর্ষ ডাকাতি

ছবিতে ডাকাতিতে ব্যবহৃত ঢেঁকি

নিজস্ব প্রতিবেদক | শ্রীপুর গাজীপুর :

গাজীপুরের শ্রীপুরে প্রায় ৩৫ বছর আগের পুরনো কৌশল ব্যবহার করে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী ঢেঁকি দিয়ে বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতরা প্রায় ৪০ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নের পাঁচুলটিয়া গ্রামের ছামাদ মোল্লার বাড়িতে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়িতে হানা দেয়। তারা প্রথমে বাইরে থেকে ভারী কাঠের ঢেঁকি দিয়ে বাড়ির প্রধান কাঠের দরজায় বারবার আঘাত করে দরজা ভেঙে ফেলে। পরে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।

ডাকাতরা প্রায় আধা ঘণ্টা ধরে বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে। এ সময় তারা ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় গ্রাম বাংলায় ধান ভানার কাজে ঢেঁকির ব্যাপক ব্যবহার থাকলেও আধুনিক যন্ত্রপাতির কারণে এটি এখন প্রায় বিলুপ্ত। এমন একটি ভারী কাঠের সরঞ্জামকে ডাকাতির সময় দরজা ভাঙার হাতিয়ার হিসেবে ব্যবহার করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

ঢেঁকি দিয়ে দরজা ভেঙে শ্রীপুরে দুর্ধর্ষ ডাকাতি

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

শ্রীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৮

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শ্রীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৮

পুলিশ পিক-আপে আটককৃতরা।

মো.  সজিব : জেলা প্রতিনিধি, গাজীপুর :

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পরিচালিত অভিযানে ৩ নারী, ৪ জন খদ্দের এবং বাড়ির মালিক মোস্তফা কামালসহ মোট ৮ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তদের হাতেনাতে আটক করে শ্রীপুর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

এদিকে, অভিযুক্ত বাড়ির মালিক মোস্তফা কামাল নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিলেও স্থানীয়দের দাবি, গত ৫ আগস্টের পর থেকে তিনি নিজেকে দলের লোক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। তবে স্থানীয় বিএনপির সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক পদ-পদবির সম্পৃক্ততা ছিল না বলেও জানান তারা।

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বার্তা বিভাগ | যোগফল অনলাইন