খুঁজুন
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ, ১৪৩৩

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত মৌসুমী মৌ, অল্পের জন্য রক্ষা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তার ব্যক্তিগত গাড়ি দুমড়ে-মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। দুর্ঘটনায় মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি প্রকাশ করে মৌসুমী লেখেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি।’

তিনি জানান, একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি পিকআপ ভ্যান তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের মুহূর্তে তিনি গাড়ির এক পাশ থেকে অন্য পাশে ছিটকে পড়েন। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

দুর্ঘটনার ভয়াবহতার কথা তুলে ধরে মৌসুমী বলেন, তার গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় পিকআপ চালকের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন মৌসুমী। তার দাবি, চালকের আচরণ ছিল অস্বাভাবিক এবং গাড়িটির ব্রেকেও সমস্যা ছিল। তার সন্দেহ, চালক হয়তো মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তবে পরে পিকআপটির মালিক এসে জানান, ওই চালকের সেদিন গাড়ি চালানোর কথা ছিল না।

ফেসবুক পোস্টের শেষদিকে সবার দোয়া চেয়ে মৌসুমী লেখেন, ‘বেঁচে আছি, ভালো আছি—এটাই সবচেয়ে বড় কথা।’ তবে দুর্ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

শ্রীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৮

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শ্রীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৮

পুলিশ পিক-আপে আটককৃতরা।

মো.  সজিব : জেলা প্রতিনিধি, গাজীপুর :

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পরিচালিত অভিযানে ৩ নারী, ৪ জন খদ্দের এবং বাড়ির মালিক মোস্তফা কামালসহ মোট ৮ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তদের হাতেনাতে আটক করে শ্রীপুর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

এদিকে, অভিযুক্ত বাড়ির মালিক মোস্তফা কামাল নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিলেও স্থানীয়দের দাবি, গত ৫ আগস্টের পর থেকে তিনি নিজেকে দলের লোক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। তবে স্থানীয় বিএনপির সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক পদ-পদবির সম্পৃক্ততা ছিল না বলেও জানান তারা।

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বার্তা বিভাগ | যোগফল অনলাইন 

‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না’— ফেসবুকে শেষ বার্তা, প্রেমিকার বিয়ের দিন মিলল যুবকের মরদেহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬, ৫:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না’— ফেসবুকে শেষ বার্তা, প্রেমিকার বিয়ের দিন মিলল যুবকের মরদেহ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার একাধিক পোস্ট ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবের ফেসবুক পোস্টে বিদায়ী বার্তা দেখে কয়েকজন তাকে খুঁজতে গিয়ে আমবাগানের ভেতরে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি কার্যক্রম শুরু করে।

মৃত্যুর আগে দেওয়া এক পোস্টে রাকিব লিখেছেন, “আমার ভালোবাসা মিথ্যা ছিল না। আমি আর নিতে পারতেছি না। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।” একই পোস্টে তিনি পরিবারের একজনের উদ্দেশে মরদেহ যেন ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়—এমন অনুরোধও জানান।

আরেকটি পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবারের সিদ্ধান্তে ওই তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র বিয়ে দেওয়া হচ্ছে। নিজের মৃত্যুর জন্য তিনি ওই তরুণীর পরিবারের কয়েকজন সদস্যকে দায়ী বলেও উল্লেখ করেন।

এর কয়েক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে রাকিব লেখেন, “তোমাদের না জানিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি আমাকে মাফ করো।” তার এসব পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পোস্টে উল্লেখ থাকা তরুণীর এক আত্মীয় জানান, রাকিবের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে তাদের নিশ্চিত কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, কীভাবে তার মোবাইল নম্বর রাকিব পেয়েছিলেন, সেটিও তাদের জানা নেই।

ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে রাকিবের পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না’—ফেসবুকে শেষ বার্তা, প্রেমিকার বিয়ের দিন মিলল যুবকের মরদেহ