খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র, ১৪৩৩

১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন ইতিহাস গড়লেন পান্ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন ইতিহাস গড়লেন পান্ত

যোগফল প্রতিবেদক:

টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্ত। টেস্টে মাত্র ৫১ ম্যাচে ১০০ ছক্কা হাঁকিয়ে দ্রুততম সময়ে এই কীর্তি গড়ার নতুন রেকর্ড গড়েছেন তিনি।

সোমবার (১৮ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে গলে চলমান প্রথম টেস্টের চতুর্থ দিনে দ্রুতগতির ফিফটি করার পথে এই মাইলফলক স্পর্শ করেন পান্ত। লং লেগের ওপর দিয়ে পুল শটে ছক্কা হাঁকিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ২০তম অর্ধশতক পূর্ণ করেন তিনি। একই ছক্কায় পূর্ণ হয় তার ১০০ টেস্ট ছক্কার কোটা।

এর মধ্য দিয়ে টেস্টে ১০০ বা তার বেশি ছক্কা হাঁকানো চতুর্থ ব্যাটার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন পান্ত। এর আগে এই কীর্তি ছিল ইংল্যান্ডের বেন স্টোকস, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের।

তবে শুধু ৫১ টেস্টে ১০০ ছক্কা নয়, বলের হিসাবেও নতুন রেকর্ড গড়েছেন পান্ত। মাইলফলকটি ছুঁতে তাকে খেলতে হয়েছে মাত্র ৪ হাজার ৯১৮ বল

এর আগে টেস্টে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ডটি ছিল অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ২০০৭ সালের ১৭ নভেম্বর তিনি ৬ হাজার ৫৭৮ বল খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। প্রায় ১৯ বছর ধরে অক্ষুণ্ন থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন পান্ত।

দ্রুততম ১০০ ছক্কার তালিকায় পান্তের পর রয়েছেন গিলক্রিস্ট, বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম। স্টোকস ৯ হাজার ৪২ বল এবং ম্যাককালাম ৯ হাজার ৭৫৬ বল খেলে এই কীর্তি গড়েছিলেন।

টেস্টে মোট ছক্কার হিসাবেও স্টোকস সবার ওপরে। তার নামের পাশে রয়েছে ১৩৮টি ছক্কা। ১০৭ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে ম্যাককালাম। আর গিলক্রিস্ট ও পান্তের ছক্কার সংখ্যা এখন সমান—১০০টি করে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই বৃহস্পতিবার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই বৃহস্পতিবার

যোগফল প্রতিবেদক:

রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর কেউই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, দুই প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি।

ইসি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোটার হিসেবে থাকবেন সংসদ সদস্যরা। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে। পরে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

সংসদে মোট সদস্যসংখ্যা ৩৫০ হলেও বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিল হওয়ায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন।

দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে যাচ্ছে। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। এরপর থেকে টানা সাতজন রাষ্ট্রপতি ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্য রয়েছেন ৯০ জন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। ফলে বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট হলে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

#রাষ্ট্রপতিনির্বাচন #মির্জাফখরুল #অলিআহমদ #বাংলাদেশ #নির্বাচনকমিশন #রাজনীতি                                                                         তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই বৃহস্পতিবার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

যোগফল প্রতিবেদক:

ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় জিসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ-লর্ডহাডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে। সে স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস শেষে বাড়ির উদ্দেশে রওনা দেয় জিসান। সড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি অটোরিকশার নিচে পড়ে যায় সে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জিসানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশ পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।”