বিজয়নগরে এক মণ গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার
যোগফল প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ সোহাগ প্রকাশ সোহান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সোহাগের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহাগ কাশিনগর গ্রামের বাসিন্দা।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগের বিরুদ্ধে মাদকসংক্রান্ত চারটি মামলার তথ্য পাওয়া গেছে। তবে এসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, বিশেষ অভিযানে এক মণ গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন