সৌদি আরবে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ
যোগফল প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত ও পাল্টাপাল্টি হামলা বাড়তে থাকায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এসব পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নিয়মিত নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন