নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন, বাধা দিতে গিয়ে মা-ভাই আহত
যোগফল প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে নিহতের স্ত্রী ও অপর ছেলে আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাছেদ মিয়া (৬৫) ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতা ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অভিযুক্ত শাকিল চৌধুরী (৩৫) নিহতের বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আব্দুল বাছেদ মিয়া ও তাঁর ছেলে শাকিল একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ওই ঘর থেকে শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁরা অন্ধকার ঘরে গিয়ে দেখতে পান, ঘুমন্ত অবস্থায় আব্দুল বাছেদ মিয়াকে ছুরি দিয়ে আঘাত এবং ধারালো অস্ত্র ও কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হচ্ছে।
এ সময় নিহতের স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে নুরুন্নবী রাশেদ বাধা দিতে গেলে তাঁদের ওপরও হামলার চেষ্টা করা হয়। এতে তাঁরা আহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল বাছেদ মিয়ার মরদেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে হাফসা বেগম বলেন, ‘আমরা তার মৃত্যুদণ্ড চাই। তা না পারলে আমাদের কাছে দেন, আমরা বিচার করব। আমার জানডারে মাইরা ফেলছে, এত ভালো মানুষটা। সে আমাদের সবাইকে মারতে চায়। আমরা ভয়ে আছি। আমরা তার ফাঁসি চাই।’
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, ছেলের হাতে বাবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত শাকিল চৌধুরী পালিয়ে গেছে। বিষয়টি তদন্তাধীন।
ওসি আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। প্রায় পাঁচ মা
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন