কাজাখস্তানকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের
যোগফল প্রতিবেদক:
অ-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
এর আগে আসরের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে বড় ব্যবধানে হারানোর পর পাকিস্তানের বিপক্ষেও জয় পায় বাংলাদেশ।
কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারেই দুই গোল করে এগিয়ে যায় দলটি। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি।
বিরতির পর তৃতীয় কোয়ার্টারেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। তবে শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল। বাংলাদেশের হয়ে রিমন দুটি এবং লিজা ও লিমা একটি করে গোল করেন।
বাংলাদেশ নারী দল জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার গ্রুপে খেলছে। এই গ্রুপে এশিয়ার উন্নয়নশীল হকি দেশগুলো রয়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ হংকংয়ের বিপক্ষে।
চ্যালেঞ্জার গ্রুপে বাংলাদেশের অবস্থানের ওপর নির্ভর করবে পরবর্তী সময়ে এলিট গ্রুপের দলের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ। অন্যদিকে, বাংলাদেশ পুরুষ দলও মঙ্গলবার বিকেলে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন