খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন, ১৪৩৩

তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও  ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল

ছবিতে ঝাড়ু হতে মাঠে পরিচ্ছন্নকর্মীগণ

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি :

২০২৩ সালের পর দীর্ঘ বিরতি শেষে আবারও গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যু হিসেবে বিপিএলের পঞ্চম আসর বসছে এখানে।  

আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাবের ম্যাচের মধ্য দিয়ে গোপালগঞ্জে শুরু হচ্ছে এবারের আসার। খেলা উপলক্ষে স্টেডিয়ামে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

প্রস্তুত করা হয়েছে মাঠ ও গ্যালারি। এ ছাড়া এ মাঠে ফেডারেশন কাপের ম্যাচও অনুষ্ঠিত হবে।  
গোপালগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্যসচিব এস এম জাহিদুল হক কচির সঙ্গে কথা হলে তিনি শুক্রবারের খেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান।  

সূচি অনুযায়ী, এবারের বিপিএল ও ফেডারেশন কাপের মোট ২০টি ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হবে।

৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল অভিযোগ দ্রুত তদন্তের দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল অভিযোগ দ্রুত তদন্তের দাবি

ছবিতে সংবাদ সম্মেলন অংশবিশেষ

মো. সীমান্ত তালুকদার | নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন পেশার শিক্ষক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা অভিযোগ দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।
একই সঙ্গে কারাগারে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক এমপি-মন্ত্রী ও নেতাকর্মীদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিহত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়।
এসব দাবিতে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর আয়োজনে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগ দ্রুত তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সভাপতি আ ন ম আয়াস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান ফুয়াদ এবং কেন্দ্রীয় সংগঠক মারইয়াম মোকাদ্দাস মিস্টি।
এ সময় রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতারা বলেন, অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

যোগফল অনলাইন নিউজ ডেস্ক 

শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

ছবিতে মন্ত্রী ও অন্যান্যরা

যোগফল প্রতিবেদন :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা দিয়েছে জামালপুর সমিতি, ঢাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে জামালপুরের নির্বাচিত সংসদ সদস্যসহ জামালপুর সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার। দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন সংগ্রামে আমি জামালপুরবাসীকে আমার পাশে পেয়েছি। এজন্য আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ।”
তিনি বলেন, জামালপুরবাসীর দোয়া ও ভালোবাসা ছাড়া আজকের অবস্থানে আসা সম্ভব হতো না। সবসময় জামালপুরের জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, ২০০১ সালে জামালপুরবাসী তাকে সংসদ সদস্য নির্বাচিত করেন। পরবর্তীতে ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছেন তিনি।
সততা ও ন্যায়নীতির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, “যদি সৎ পথে চলা যায়, সত্য কথা বলা যায়, তবে সর্বশক্তিমান আল্লাহর রহমত পাওয়া যায়। এর প্রমাণ আমি নিজেই। আল্লাহর অশেষ রহমতে আমি আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।”
এ সময় তিনি শ্রদ্ধার সঙ্গে মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে স্মরণ করেন। তার নেতৃত্বকে জামালপুরবাসীর জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করেন মন্ত্রী।
জামালপুরের উন্নয়ন প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, লাওচাপড়াকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঝিনাইগাতীতে পর্যটন হোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জামালপুরের বিভিন্ন পর্যটন স্পটকে পরিকল্পিতভাবে তুলে ধরা হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জেলাটি ভ্রমণে আগ্রহী হন।
তিনি আরও বলেন, যমুনা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রয়েছে। প্রকল্পটি শিগগির অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এটি বাস্তবায়িত হলে জামালপুরের সাধারণ মানুষ নদীভাঙনের কবল থেকে সুরক্ষা পাবেন বলে জানান মন্ত্রী।
বক্তব্যের শেষ পর্যায়ে দেশের প্রতি ভালোবাসা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবেসে দেশের জন্য যার যার অবস্থান থেকে কাজ করি।”
অনুষ্ঠানে জামালপুরের নির্বাচিত সংসদ সদস্য, জামালপুর সমিতি ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জামালপুরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন করা হয়

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন করা হয়

ছবিতে কমিটির অনুমোদন কপি

মোঃ সিমান্ত তালুকদার |রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ধর্ষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ইউনাইটেড অ্যান্টি-র্যাপ রেজিস্ট্যান্স (UARR)-এর রংপুর ও রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সার্চ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের স্মারক নং UARR/DCC/CM/০৫ অনুযায়ী বিভাগীয় ও জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বেল্লাল হোসেন। সহ-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুজন হাসান, মো. শোহাইব ইসলাম ও মো. সিমান্ত তালুকদার।
সংগঠনের তথ্য অনুযায়ী, কমিটি গঠনে সুপারিশ করেছেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা। আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ মেফরাজ হোসেন এবং অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সদস্য সচিব মো. রেজাউল করিম।
এদিকে সংগঠনের কেন্দ্রীয় সদস্যদের নিয়ে একটি অফলাইন মিটিং ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, দায়িত্ব পালন, সাংগঠনিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে নোটিশে জানানো হয়েছে।