উখিয়ায় থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেপ্তার
বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক | উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে নিয়মিত মামলা, জিআর ও সিআর ওয়ারেন্ট এবং সাজা পরোয়ানাভুক্ত মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার ১ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) উখিয়া থানা পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় গ্রেপ্তার একজন হলেন আলমগীর (৩৮)। জিআর ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার দুজন হলেন রুবেল বড়ুয়া ওরফে জোবেল এবং শাহ আলম।
এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত সাতজন হলেন কামাল হোসেন (দুজন), মফিদুল আলম, ওসমান গনি, আজিজুর রহমান, মাহবুবুল আলম ওরফে ঘোরা কসাই মাবু এবং জহুর আহমেদ।
অন্যদিকে, সিআর সাজা পরোয়ানাভুক্ত আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।
গ্রেপ্তারকৃত ১১ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন