রাজাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান মেম্বার প্রার্থী গোলাম কিবরিয়া
মেম্বার প্রার্থী গোলাম কিবরিয়
মেম্বার প্রার্থী গোলাম কিবরিয়
ছবি যোগফল প্রতিনিধি
ছবি যোগফল প্রতিনিধি
ছবি যোগফল প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসনের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। এ সময় রোহিঙ্গাদের জীবনযাত্রা, খাদ্য ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিমানযোগে কক্সবাজারে পৌঁছানোর পর প্রতিনিধিদলটি সরাসরি উখিয়ার কয়েকটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে যায়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধিদলের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এস কে আজিজুল বারী, সৈয়দ সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে অবস্থিত আরাকান ও মিয়ানমারের ঐতিহ্য কেন্দ্র ঘুরে দেখেন। পরে ৯ নম্বর আশ্রয়শিবিরে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। এরপর ৪ নম্বর আশ্রয়শিবিরে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তাঁরা।
এসব পরিদর্শনের মাধ্যমে আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম, স্বাস্থ্যসেবার সুযোগ এবং খাদ্য বিতরণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন প্রতিনিধিদলের সদস্যরা।
সফরের অংশ হিসেবে ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা।
এ সময় রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনযাপনের বাস্তবতা, বর্তমান প্রয়োজন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রত্যাশার বিষয়ে জানার চেষ্টা করেন তাঁরা। পাশাপাশি আশ্রয়শিবিরের সার্বিক পরিস্থিতি ও প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিষয়েও খোঁজখবর নেন প্রতিনিধিদলের সদস্যরা।
এদিকে, সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে সরকারি প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে সংসদীয় প্রতিনিধিদলটির।
বৈঠকে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে সফরের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরারও কথা রয়েছে প্রতিনিধিদলের।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে সংসদীয় প্রতিনিধিদলের এ সফর রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, মানবিক চাহিদা এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিষয়গুলো সরেজমিনে অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
আপনার মতামত লিখুন