জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলী নামে এক ওয়ার্ড বিএনপির সভাপতিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুলকোচা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হোসেন আলী ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর ছেলে। তিনি উপজেলার ৮ নম্বর ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
জামালপুর ডিবি-১-এর ইনচার্জ মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলীকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে, হোসেন আলীর আটকের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন, ‘কারও ব্যক্তিগত দায় দল নেবে না। তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রস্তুত হচ্ছে। আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেব।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন