খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩

গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

ছবি গোপালগঞ্জ জেলঅ প্রতিনিধি

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারজিল শহরের ব্যাংকপাড়ার শাহ আলম শিকদারের ছেলে। তার মা নিরালা বেগম গোপালগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী।  

সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী । পৌর বিএনপি'র সভানেত্রী নিরালা বেগমের ছেলে সারজিল নিহত হওয়ার পেয়ে গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর সহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। ‌ সেখানে তারা শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন।

ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলার ঘোনাপাড়া থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরের যাচ্ছিলেন সারজিল। গোবরা মাদ্রাসার সামনে   বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সারজিলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আরো বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহত কলেজ ছাত্রের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও সহযোগী রাকিব গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও সহযোগী রাকিব গ্রেফতার

আবু নাঈম রিপন | নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আলোচিত সনেট মোল্লা (৩৬) ও তাঁর সহযোগী মো. রাকিব মিয়াকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএমের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর সনেট মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, গত কিছুদিন ধরে নরসিংদীর চৌয়ালা-শালিধা এলাকায় দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটছে। গত ২২ জুলাই এবং সর্বশেষ ২ নভেম্বর সংঘটিত গোলাগুলির ঘটনায় শিশুসহ হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় সনেট মোল্লা ও রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সনেট মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫টি, হত্যা চেষ্টা ও গুরুতর জখমের মামলা ৪টি, ডাকাতি ও দস্যুতার মামলা ৭টি, অস্ত্র মামলা ৫টি, মাদক মামলা ৩টি এবং চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরক ও অন্যান্য অভিযোগে ৪টি মামলা রয়েছে।

অন্যদিকে, রাকিব মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতাসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যোগফল | jogfal.com

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত

ছবি যোগফল পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার অর্জন করেছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতিকে এ সম্মাননা প্রদান করা হয়।

৮ নভেম্বর খুলনা প্রেসক্লাবে আয়োজিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির হাত থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) গ্রহণ করেন সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল ও সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন সমবায় বিভাগের বিভাগীয় যুগ্ম নিবন্ধক নুরুন্নবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার অর্জন করায় জেলা ও উপজেলা সমবায় বিভাগ এবং সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমিতির নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, উপদেষ্টা কার্তিক দেবনাথ, গাজী শহিদুল ইসলাম খোকন ও অবসরপ্রাপ্ত আর্মি রেজাউল ইসলাম, সহসভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায় এবং পরিচালক উত্তম দেবনাথ, একরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদ।

পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

ছবি যোগফল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এসএম এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এম. মান্নান মিস্ত্রি, সেলিম রেজা লাকি, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল ও আলহাজ্ব মিরাজুল ইসলাম মিরাজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মনিরুজ্জামান মনি, শাহিনুর রহমান, তৈয়েবুর রহমান, সাবেক পৌর ছাত্রদল সভাপতি আরুফুল ইসলাম, শামীম আহমেদ, কুদ্দুস গোলদার, মারুফুল হক প্রিন্স, মাহসিন, মফিজুল, সুমন আহম্মদ, আসিবুর রহমান জীবন, রুবেল, আমিন ও রাহতসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।