পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ছবিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ছবিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ছবিতে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকন
এস এম মনির হোসাইন | হিজলা (বরিশাল) সংবাদদাতা
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকনের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক পোস্ট করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকন উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের রশিদ আকনের ছেলে।
স্থানীয় ও ফেসবুক সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে তিনি তাঁর ফেসবুক আইডিতে লেখেন— "শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে, ইনশাআল্লাহ, দেশের জনগণ শান্তিতে নেই, প্রশাসন ও কথা শোনে না আমাদের। প্রশাসন ও বিএনপির দালালী করে।" এরপর গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে তিনি আবারও পোস্ট করেন— "আলহামদুলিল্লাহ গোপালগঞ্জ স্বাধীন, এক এক করে সব দখল করে নিব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।"
এছাড়াও তাঁর ফেসবুক আইডি ঘুরে দেখা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন উস্কানিমূলক শত শত পোস্ট তিনি শেয়ার করেছেন। একজন দায়িত্বশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা দিয়ে থাকেন। অথচ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন রাষ্ট্রবিরোধী ও দলীয় প্রোপাগান্ডামূলক বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৬ সালের জুনে শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতামূলক নির্দেশনা জারি করলেও তিনি তা তোয়াক্কা করছেন না।
এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, "বিষয়টি অনেকেই আমাকে অবহিত করেছেন। তবে ওই শিক্ষককে মোবাইল ফোনে পাওয়া যায়নি, তাঁর কাছে সংবাদ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তাঁকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, "আমি পোস্টগুলো দেখেছি। যেহেতু ওই শিক্ষক একটি সরকারি দপ্তরের অধীনে কর্মরত আছেন, তাই সংশ্লিষ্ট দপ্তর যদি আইনগত সহায়তার আবেদন করে, তবে সে অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সুফি চিন্তক ও আধ্যাত্মিক গবেষক: মোঃ মাহাবুবুর রহমান
ছবি পাইকগাছা (খুলনা)
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
আপনার মতামত লিখুন