খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে

ছবি মোঃ হাসান মাহমুদ জয়

কুড়িগ্রাম জেলা সংবাদাতা ।।  মোঃ হাসান মাহমুদ জয় 

কুড়িগ্রামে দিনব্যাপী ‘জাতীয় যুব সম্মেলন-২০২৬’ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা উৎসুক যুবক ও নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের কলেজ মোড়স্থ গ্র্যান্ড অ্যাসেম্বলি হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে যুবসমাজের সম্ভাবনা, আত্মকর্মসংস্থান, সামাজিক দায়বদ্ধতা এবং আগামীর নেতৃত্ব নিয়ে নানা দিকনির্দেশনামূলক আলোচনা উঠে আসে।
জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমালের প্রাণবন্ত সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ জেলার তরুণদের সামর্থ্য ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘কুড়িগ্রামের তরুণদের মাঝে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। কেবল চাকরির পেছনে না ছুটে কৃষি, ক্ষুদ্র শিল্প ও প্রযুক্তিতে উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য বদলাতে হবে।’ তিনি আরও বলেন, ‘সমাজে বিদ্যমান নানা সংকট মোকাবিলা করে একটি বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে। তরুণদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের যেকোনো ইতিবাচক উদ্যোগে আমি সবসময় পাশে আছি।

প্রধান আলোচক রিফাত রশিদ তাঁর বক্তব্যে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘মাদক, বেকারত্ব ও হতাশা থেকে তরুণদের দূরে রাখতে সুশৃঙ্খল সংগঠন ও সুস্থ সংস্কৃতি জরুরি। নেতৃত্ব মানে পদ নয়, মানুষের পাশে দাঁড়ানো ও অন্যায়ের প্রতিবাদ করার নামই নেতৃত্ব। তৃণমূল পর্যায়ে যুবশক্তিকে আরও গতিশীল ও সুসংগঠিত করে একটি মানবিক সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান বাবু। এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া, সদস্যসচিব মো. মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব মাওলানা দিনার মিনহাজ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু ও সদর উপজেলা এনসিপি আহ্বায়ক শাজাহান আলি  সুমন জাতীয় নারী শক্তি আহ্বায়ক সদস্য সচিব মেরিনা পারভীনসহ প্রমুখ নেতৃত্ব বৃন্দ   বক্তারা জেলার সার্বিক উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
দিনব্যাপী এই যুব সম্মেলনে জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত নেতাকর্মীদের স্লোগান ও প্রাণবন্ত অংশগ্রহণে সম্মেলনস্থল মুখরিত হয়ে ওঠে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম 
advertisement
advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাউবিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাউবিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

ছবি বাউবি মসজিদ

যোগফল প্রতিবেদন | অনলাইন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

গত ২০ নভেম্বর ২০২৬ তারিখ শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নির্দেশক্রমে যুগ্ম পরিচালক ও উপাচার্যের দপ্তরের একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম দোয়া মোনাজাত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখেন।

এতে অংশ নেন বিভিন্ন স্কুলের শিক্ষক, বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ কয়েক শতাধিক মুসল্লি।
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান।

কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন

ছবিতে মনোনীত মাওলানা সালমান আহমদ সুজন

আমির হোসাইন | সুনামগঞ্জ জেলা সংবাদদাতা 

কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সালমান আহমদ সুজন।

আগামী ২১ নভেম্বর ২০২৬ ইং তারিখে জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কওমী ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তাঁকে এ দায়িত্বে অন্তর্ভুক্তির বিষয়ে সম্মতি জানানো হয়।

মাওলানা সালমান আহমদ সুজন বর্তমানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তাঁর এ মনোনয়নে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও কর্মতৎপরতা কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা সালমান আহমদ সুজন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।

নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিতন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীতে  নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিতন
আবু নাঈম রিপন | নরসিংদী জেলা সংবাদদাতা 

নরসিংদী জেলায় ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ,অক্টোবর,-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল, অবাধ ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বরত পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

 ২১ নভেম্বর, ২০২৬ (শনিবার) নরসিংদী পুলিশ লাইন্সে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা ।

ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। 

নিয়োগ কার্যক্রমে কোন ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির কোন  সুযোগ নেই। তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী প্রত্যেক অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

উক্ত ব্রিফিং প্যারেডে  নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।