প্রিন্টিং তারিখ: ২৬ জুলাই ২০২৬প্রকাশের তারিখ: ২৫ জুলাই ২০২৬
এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা, সময় মাত্র ৪ দিন
ছবি: সংগৃহীত।
বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পুনঃপরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরি আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশ নিতে পারেননি, তবে পুনঃপরীক্ষায় অংশ নিতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
যেসব বিষয়ের পরীক্ষার্থীদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য—
পদার্থবিজ্ঞান (১ম পত্র)
হিসাববিজ্ঞান (১ম পত্র)
যুক্তিবিদ্যা (১ম পত্র)
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি (২য় পত্র)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পুনঃপরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে না। তাই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দ্রুত নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।