প্রিন্টিং তারিখ: ২৭ জুলাই ২০২৬প্রকাশের তারিখ: ২৭ জুলাই ২০২৬
কিডনিতে বারবার পাথর হয় কেন? জানুন প্রধান কারণগুলো
ছবি: সংগৃহীত
কিডনিতে পাথর হওয়া মূত্রনালির অন্যতম পরিচিত একটি সমস্যা। এটি নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। অনেকেই মনে করেন, অস্ত্রোপচার বা চিকিৎসার মাধ্যমে একবার পাথর অপসারণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যায়। তবে চিকিৎসকদের মতে, প্রয়োজনীয় সতর্কতা ও জীবনযাত্রায় পরিবর্তন না আনলে কিডনিতে আবারও পাথর হওয়ার ঝুঁকি থেকেই যায়।
বিশেষজ্ঞদের ভাষ্য, পাথর অপসারণের পর অনেক রোগী চিকিৎসকের পরামর্শ মেনে চলেন না। নিয়মিত ফলোআপ না করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা অবহেলা করার কারণেই অনেক ক্ষেত্রে একই সমস্যা পুনরায় দেখা দেয়।
কিডনিতে বারবার পাথর হওয়ার পেছনে যেসব কারণ সবচেয়ে বেশি দায়ী—
• পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা।
• অতিরিক্ত লবণ, প্রাণিজ প্রোটিন ও অক্সালেটসমৃদ্ধ খাবারসহ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।
• স্থূলতা বা অতিরিক্ত ওজন এবং বিভিন্ন বিপাকীয় (মেটাবলিক) সমস্যা।
• পরিবারের অন্য সদস্যদের কিডনিতে পাথরের ইতিহাস বা বংশগত প্রভাব।
• শরীরে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ ক্যালসিয়াম, অক্সালেট বা ইউরিক অ্যাসিড নিঃসরণ হওয়া।
চিকিৎসকদের পরামর্শ, কিডনিতে পাথর প্রতিরোধে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা, সুষম খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। যাদের আগে কিডনিতে পাথর হয়েছে, তাদের ক্ষেত্রে এ বিষয়ে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।