প্রিন্টিং তারিখ: ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ: ২৬ জুলাই ২০২৬
ঢাকায় অপহরণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি প্রাইভেটকার
প্রতিকী ছবি
নিজস্ব প্রতিবেদক | যোগফল অনলাইন নিউজ:
ঢাকার শিল্পক্ষেত্র থানা পুলিশ অপহরণ ও মুক্তিপণ আদায়কারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার এবং এই চক্রের ব্যবহৃত ৩টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ জুন সকাল সাড়ে ৯টার দিকে জনৈক ব্যাংকার মোহাম্মদ কামরুজ্জামান শিল্পক্ষেত্র থানার বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেটকারে তুলে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে ভুক্তভোগীর সহকর্মীর মাধ্যমে কুমিল্লা জেনারেল হাসপাতালের সামনে ৫ লাখ টাকা হস্তান্তরের পর অপহরণকারীরা তাকে গোলাপবাগ এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিল্পক্ষেত্র থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই চক্রের দুই সদস্য—সুরেন্দ্র রানা (৩১) ও মিরন ওরফে সুজন (৪৫) কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই অপহরণে ব্যবহৃত ৩টি প্রাইভেটকারও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
যোগফল অনলাইন নিউজ ডেস্ক