সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জে পূর্বনির্ধারিত কর্মসূচি শেষ করে ফেরার পথে এনসিপির গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। হামলায় বহরের কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটির কারণ অনুসন্ধান করছে।
এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি হামলার ঘটনায় এনসিপির অভিযোগের বিষয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানা যায়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম