প্রিন্টিং তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬প্রকাশের তারিখ: ৩১ আগস্ট ২০২৬
ঢামেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের নির্দেশক্রমে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, এমপিকে ঢামেক হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে মির্জা আব্বাস মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।