প্রিন্টিং তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬প্রকাশের তারিখ: ১ আগস্ট ২০২৬
বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ৪
ছবি : সংগৃহীত
বগুড়ার কাহালু উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।