ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে জানায়, আগের মাসের তুলনায় ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে রিটেইলার পয়েন্টে মূল্য সংযোজন কর (মূসক)সহ নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দামই কার্যকর থাকবে।
এদিকে এলপিজির দাম বাড়ায় গৃহস্থালি ও বাণিজ্যিক ব্যবহারকারীদের ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম