দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন পর্তুগিজ এই তারকা—এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের ফরোয়ার্ড রোনালদো আগামী সপ্তাহেই জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেরার ফুঞ্চাল শহরে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ফুঞ্চাল ক্যাথেড্রালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে মাদেরার বিলাসবহুল পাঁচতারকা সাভয় প্যালেস হোটেলে।
হোটেল সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, আসন্ন আয়োজনের কারণে আগামী শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি বিশেষ অংশ সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে। এসব জায়গা শুধুমাত্র বিয়ের অনুষ্ঠান ও অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে।
এর আগে শোনা গিয়েছিল, ঐতিহাসিক কুইনতা দা রেগালেইরা এস্টেটে বিয়ের আয়োজন হবে। তবে পরবর্তীতে জানা যায়, ওই সময় প্রাসাদটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকায় সেই তথ্য সঠিক নয়।
যদিও রোনালদো কিংবা জর্জিনা রদ্রিগেজ এখনও বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। ফলে বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ ও অপেক্ষা আরও বেড়েছে।দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন পর্তুগিজ এই তারকা—এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের ফরোয়ার্ড রোনালদো আগামী সপ্তাহেই জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেরার ফুঞ্চাল শহরে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ফুঞ্চাল ক্যাথেড্রালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে মাদেরার বিলাসবহুল পাঁচতারকা সাভয় প্যালেস হোটেলে।
হোটেল সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, আসন্ন আয়োজনের কারণে আগামী শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি বিশেষ অংশ সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে। এসব জায়গা শুধুমাত্র বিয়ের অনুষ্ঠান ও অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে।
এর আগে শোনা গিয়েছিল, ঐতিহাসিক কুইনতা দা রেগালেইরা এস্টেটে বিয়ের আয়োজন হবে। তবে পরবর্তীতে জানা যায়, ওই সময় প্রাসাদটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকায় সেই তথ্য সঠিক নয়।
যদিও রোনালদো কিংবা জর্জিনা রদ্রিগেজ এখনও বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। ফলে বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ ও অপেক্ষা আরও বেড়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম