ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান। আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ অনুযায়ী ড. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি আগামী তিন বছর ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম