আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর উপজেলার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের সিদ্ধান্ত অনুযায়ী, গোকুল ইউনিয়নে চেয়ারম্যান পদে আজমল হোসেন (আজাহার মাস্টার) এবং সাবগ্রাম ইউনিয়নে অধ্যাপক হারুনার রশিদকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) রাতে পৃথক দায়িত্বশীল সভায় আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। গোকুল ইউনিয়নের বাঘোপাড়া এলাকায় আয়োজিত সভায় প্রার্থীর নাম ঘোষণা করেন বগুড়া মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ। অপরদিকে, সাবগ্রাম ইউনিয়নের অদ্দিরকোলা এলাকায় অনুষ্ঠিত সভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
পৃথক সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল আলম, সমাজসেবা সম্পাদক সেলিম রেজা, দাওয়াহ সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, গোকুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা লুৎফর রহমান, সেক্রেটারি রফিকুল ইসলাম নান্নু, নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান, সাবগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির আরিফুর রহমান করিম, সেক্রেটারি মিনহাজুল ইসলাম, নায়েবে আমির আবু তাহের, আবু সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় নেতারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম