আগামীকাল (৬ আগস্ট) থেকে দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে স্থাপিত এ জাদুঘরে প্রবেশ করতে হবে নির্ধারিত টিকিটের মাধ্যমে। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে এবার চালু করা হয়েছে অনলাইন টিকিট বুকিং ও নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশ ব্যবস্থা।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, মূল ভবনের ধারণক্ষমতা সীমিত হওয়ায় প্রতিদিন নির্দিষ্টসংখ্যক দর্শনার্থী প্রবেশের সুযোগ পাবেন। এজন্য তিনটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মর্নিং স্লট, দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মিড-ডে স্লট এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইভনিং স্লট। টিকিটে উল্লেখিত সময়ের বাইরে মূল ভবনে প্রবেশ করা যাবে না।
প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।
দর্শনার্থীদের অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে july36.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন শেষে যে সময়সীমা বরাদ্দ দেওয়া হবে, সেই নির্ধারিত স্লটেই জাদুঘরে প্রবেশের সুযোগ মিলবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম