সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের নেতারা।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রেসক্লাবের নেতারা সংগঠনের অবকাঠামোগত উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা কামনা করেন। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও ইতিবাচক সহযোগিতার মাধ্যমে উপজেলাকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী এবং সদস্য জিয়াউর রহমান, মো. শুকুর আলী ও উত্তরণ দাস জয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম