চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।
ওয়েবসাইটে ফল দেখার পদ্ধতি
প্রথমে educationboardresults.gov.bd অথবা eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। Year অপশন থেকে 2026 নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বেছে নিতে হবে।
এরপর পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখে নির্ধারিত ক্যাপচা পূরণ করতে হবে। সবশেষে Submit বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
এসএমএসে যেভাবে ফল জানবেন
এসএমএসের মাধ্যমেও এসএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
SSC <Board-এর প্রথম তিন অক্ষর> <Roll Number> <Year>
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। কিছুক্ষণ পর ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
দাখিল পরীক্ষার্থীদের ফল
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এজন্য Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে।
কারিগরি বোর্ডের ফল
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা এসএমএসে ফল জানতে SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল পাওয়া যাবে
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ব্যক্তিগত ফলাফল পাওয়া যাবে না।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট পেতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে Result Corner-এ প্রবেশ করতে হবে। সেখানে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফল শিট ডাউনলোড করা যাবে।
আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম