রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন দাবি করেছে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র।
রোববার (৯ আগস্ট) বিএনপির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ার খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বুধবার আনুষ্ঠানিক ঘোষণা এলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম