সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সৌদি আরব প্রবাসী ও ইসবপুর গ্রামের সমাজসেবক আব্দুল করিম বাবুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের এসব স্কুল ড্রেস উপহার দেওয়া হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক আলহাজ্জ হাফিজ আব্দুস শহিদ (বড় হুজুর)-এর দোয়া পরিচালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পল্লী মঙ্গল কন্ট্রিবিউটেড পিএমসি একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম মিয়া।
ইসবপুর গ্রামের তরুণ সংগঠক রাহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার আলী।
এ সময় আরও বক্তব্য দেন সংগঠক মো. ওয়ারিছ আলী ও আফতাবুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফারিয়া আক্তার সামিয়া, ফাহিম আহমদ কাওছার ও নাঈমা জান্নাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসী আব্দুল করিম বাবুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস উপহার দেওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে বিদ্যালয়ের ৪৫ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম