যশোরের শার্শায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার উলাশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহাগ (৩৬) উলাশী দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুর রবের ছেলে।
পুলিশ জানায়, আবু রায়হান সোহাগের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরে তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর শার্শা থানা পুলিশ উলাশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম