অবিশ্বাস্য লম্বা চুল রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের রেণু ধারিয়াল। নারীদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের নতুন রেকর্ড গড়েছেন তিনি।
রেণুর ঘন কালো চুলের দৈর্ঘ্য ৮ ফুট ১০ ইঞ্চি। এত দীর্ঘ চুলের অধিকারী হওয়ায় ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর স্বীকৃতি পেয়েছেন তিনি।
রেণুর এই ব্যতিক্রমী চুল ইতোমধ্যে বিশ্বজুড়ে মানুষের দৃষ্টি কেড়েছে। দীর্ঘদিন ধরে যত্নের মাধ্যমে চুলের এই অসাধারণ দৈর্ঘ্য ধরে রেখেছেন তিনি।
অবিশ্বাস্য এই কীর্তির মাধ্যমে রেণু এখন শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন একজন বিশ্বরেকর্ডধারী নারী হিসেবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম