কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তাকে একনজর দেখতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হন।
প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে বেলা সাড়ে ১১টার দিকে পোনামাছ অবমুক্ত করার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম