প্রিন্টিং তারিখ: ১৭ আগস্ট ২০২৬প্রকাশের তারিখ: ১৭ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ
যোগফল প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সৌদি রাষ্ট্রদূত ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেন। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
সাক্ষাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন। এবার সৌদি আরবের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে তাকে দেশটি সফরের আমন্ত্রণ জানানো হলো।