যোগফল প্রতিবেদক:
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে কাতারের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারি এ সফরে কাতারের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম