প্রিন্টিং তারিখ: ১৮ আগস্ট ২০২৬প্রকাশের তারিখ: ১৮ আগস্ট ২০২৬
পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত
যোগফল প্রতিবেদক:
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চেয়ারম্যান আজই পদত্যাগ করবেন এবং শারীরিক অসুস্থতার কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
অধ্যাপক মোবাশ্বের মোনেম অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবর মাসে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
তার পদত্যাগের সিদ্ধান্তের ফলে পিএসসির নেতৃত্বে শিগগিরই পরিবর্তন আসতে যাচ্ছে।