যোগফল প্রতিবেদক:
চার বছর ধরে দুরারোগ্য ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছে ছোট্ট রাইয়্যান। বর্তমানে সে বি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (B-Cell ALL) নামের জটিল রোগে আক্রান্ত। দীর্ঘ চিকিৎসার পরও বারবার ক্যানসার ফিরে আসায় তার জীবন এখন সংকটাপন্ন। তাকে বাঁচাতে দ্রুত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পরিবার সূত্রে জানা যায়, প্রথম দফায় চিকিৎসার পর রাইয়্যানের শরীর ও ব্রেনে দ্বিতীয়বার ক্যানসার ফিরে আসে। দীর্ঘ সময় কেমোথেরাপি দেওয়ার পর আল্লাহর রহমতে ক্যানসার নেগেটিভ হয়। এরপর রোজার ঈদের পর বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরিকল্পনা করা হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি।
পরে ঈদুল আজহার পর ঢাকা ক্যান্টনমেন্টের সিএমএইচে নতুন করে ট্রান্সপ্লান্টের সিরিয়াল নেওয়া হয়। কিন্তু এর মধ্যেই তৃতীয়বারের মতো রাইয়্যানের শরীর ও ব্রেনে ক্যানসার ফিরে আসে। চিকিৎসকরা জানান, ক্যানসার নেগেটিভ না হওয়া পর্যন্ত ট্রান্সপ্লান্ট করা সম্ভব নয়।
তীব্র মাথাব্যথায় রাতের পর রাত ঘুমাতে পারেনি রাইয়্যান। সেই সময়গুলো তার পরিবারকে চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। চিকিৎসকরাও জানিয়েছিলেন, পরবর্তী কেমোথেরাপির পর ক্যানসার নেগেটিভ না হলে ট্রান্সপ্লান্টের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
তবে অগণিত মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে সম্প্রতি এসেছে আশার খবর। সর্বশেষ রিপোর্টে বোন ম্যারো এমআরডি নেগেটিভ এসেছে। পাশাপাশি সিএসএফ পরীক্ষাতেও কোনো ম্যালিগন্যান্ট সেল পাওয়া যায়নি। অর্থাৎ দীর্ঘদিনের কেমোথেরাপির পর তৃতীয়বারের মতো ক্যানসার নেগেটিভ হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, রাইয়্যানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যত দ্রুত সম্ভব তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। ট্রান্সপ্লান্টের জন্য তার বাবা-মায়ের রক্তের নমুনা ভারতে পাঠানো হলে বাবার ৬/১২ এবং মায়ের ৭/১২ ম্যাচ পাওয়া যায়। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী বাবার বোন ম্যারো থেকেই রাইয়্যানের ট্রান্সপ্লান্ট করা হবে।
সম্প্রতি সিএমএইচ হাসপাতালে চিকিৎসকদের বোর্ড মিটিংয়ে ট্রান্সপ্লান্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তির সিরিয়ালও নেওয়া হয়েছে।
কিন্তু দীর্ঘ চার বছরের চিকিৎসায় রাইয়্যানের পরিবারের সব সঞ্চয় ও সামর্থ্য শেষ হয়ে গেছে। এখন ট্রান্সপ্লান্টসহ পরবর্তী চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
ছোট্ট রাইয়্যানকে সুস্থ করে নতুন জীবন ফিরিয়ে দিতে তার মা-বাবা সমাজের বিত্তবান, সহানুভূতিশীল ব্যক্তি ও সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা এবং দোয়া চেয়েছেন।
আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও রাইয়্যানের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Dutch-Bangla Bank (Agent)
নাম: Md Imran Hossain
অ্যাকাউন্ট নম্বর: 7017514383788
Islami Bank Bangladesh PLC, বড়গোলা শাখা, বগুড়া
নাম: Md Imran Hossain
অ্যাকাউন্ট নম্বর: 20503120201328715
বিকাশ (Personal): 01715289515
নগদ: 01715289515
যোগাযোগ: 01715289515
ছোট্ট রাইয়্যানের জন্য সবাই দোয়া করুন। সম্ভব হলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম