প্রিন্টিং তারিখ: ১৮ আগস্ট ২০২৬প্রকাশের তারিখ: ১৮ আগস্ট ২০২৬
চালুর প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা গুনল বলাকা
যোগফল প্রতিবেদক:
রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সার্ভিসের প্রথম দিনেই ঘটেছে দুর্ঘটনা। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়।
ঘটনার পরপরই সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।
তবে সংঘর্ষে পিংক বাসটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই রাজধানীতে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া।
চালুর প্রথম দিনেই দুর্ঘটনার ঘটনায় নতুন এই বাস সার্ভিস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা শুরু হয়েছে।