যোগফল প্রতিবেদক:
বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিশিন্দারা ইউনিয়ন শাখার সভাপতি রাশেদ আলী খোকা (৫৫) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে সদর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রাশেদ আলী খোকা বগুড়া সদর উপজেলার দশটিকা এলাকার মৃত আহমদ আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদ আলী খোকাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হামলা, গুরুতর জখম, হত্যাচেষ্টা, হুমকি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, রাশেদ আলীর বিরুদ্ধে পেনাল কোড ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম