যোগফল প্রতিবেদক:
মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের দ্রুত বিদায়ের পর তাইজুল ইসলামকেও ফিরিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান পেসার। ম্যাচে এরই মধ্যে ১০ উইকেট শিকার করেছেন স্টার্ক।
রোববার (২৩ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় চা-বিরতির আগে ৩৮ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান করেছে বাংলাদেশ। ফলে ইনিংস হার এড়াতে শেষ দুই ব্যাটারের ওপরই এখন বড় দায়িত্ব।
এর আগে ব্যাট হাতে বাংলাদেশের বিপর্যয় শুরু হয় লিটন দাসকে দিয়ে। তিন ইনিংসেই ব্যর্থ হয়ে ‘তিন ডাক’-এর হতাশায় পড়েছেন এই ব্যাটার। তার সঙ্গে মিরাজও দ্রুত ফিরে গেলে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের শঙ্কা আরও ঘনীভূত হয়।
তাইজুল ইসলামকে আউট করে বাংলাদেশের অষ্টম উইকেট তুলে নেন স্টার্ক। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে তার শিকার এখন ১০ উইকেট। চা-বিরতির পর বাংলাদেশের সামনে এখন ইনিংস হার এড়ানোর কঠিন চ্যালেঞ্জ।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম