যোগফল প্রতিবেদক:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নেতা দলটির প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কথা জানান।
পদত্যাগকারীরা হলেন—কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সত্যেন্দ্র নাথ সরকার, বাদল বিশ্বাস, গোপাল চন্দ্র বিশ্বাস, দীপক মল্লিক, ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি হিরামন বিশ্বাস এবং সদস্য ব্যাসদেব মল্লিক।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা জানান, তারা স্বেচ্ছায় ও সচেতনভাবে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলটির সব ধরনের পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তারা বলেন, রোববার থেকেই আওয়ামী লীগের সঙ্গে তাদের সাংগঠনিক ও রাজনৈতিক সম্পর্কের অবসান ঘটল। ভবিষ্যতেও দলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না বলে জানান তারা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম