যোগফল প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার পর যশোর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করেন সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে খয়রাত হোসেনের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে ওসি জানান, খয়রাত হোসেনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম