যোগফল প্রতিবেদক:
গাজীপুর মহানগরের বাসন থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রাশেদ (৩৮)। তিনি বাদশা আলীর ছেলে। তার স্থায়ী ঠিকানা গাজীপুর মহানগরের বাসন এলাকার গাজীপুর চৌরাস্তা টি.এন.টি মোড়, জার্মান ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায়।
অপরজন মো. ইজাদুল হক (৪০)। তিনি পাবনার চাটমোহর থানার মির্জাপুর বাজার এলাকার মৃত ফজলু প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার টেকনগপাড়া এলাকায় বাচ্চু সরকারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বিশেষ অভিযান শেষে গ্রেফতার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম