যোগফল প্রতিবেদক:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। ২৩ আগস্ট ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক আদেশে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।
তার পদোন্নতির খবরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সহকর্মীরা এটিকে তার দীর্ঘ পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন।
সহকর্মীদের মতে, দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও দায়িত্বশীলতার মাধ্যমে ইসরাইল হাওলাদার পুলিশ বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতির পরও তিনি দেশ ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তারা।
এদিকে, তার পদোন্নতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাসন থানার অফিসার ইনচার্জ মোহা. হারুন অর রশিদ। একই সঙ্গে তিনি ইসরাইল হাওলাদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম