যোগফল প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর রিয়া গার্মেন্টস এলাকায় আলম খান নামে এক ব্যক্তির ওপর ছুরিকাঘারের অভিযোগ উঠেছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, রাতে আলম খান রিয়া গার্মেন্টস এলাকায় অবস্থান করছিলেন। এ সময় দুই ব্যক্তি হঠাৎ ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলার পর আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
তবে কী কারণে আলম খানের ওপর হামলা চালানো হয়েছে এবং হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম