যোগফল প্রতিবেদক:
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. সাকিব খান (২৫) ও মো. সুমন আকন্দ (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
গ্রেপ্তার সাকিব খান গাজীপুরের জয়দেবপুর থানার কুমুন এলাকার বাসিন্দা। তিনি দুলাল খানের ছেলে। অপর আসামি সুমন আকন্দ গাজীপুর সদর থানার তিল্লি পশ্চিম মন্ডা এলাকার বাসিন্দা। তিনি নুরুল ইসলামের ছেলে।
এ ছাড়া জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশন মামলায় শরিফ হোসেন (২৯) ও মো. বাবুল (৩৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই গাজীপুর মহানগরের বাসন থানার টেকনগপাড়া এলাকার বাসিন্দা।
বাসন থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম