যোগফল প্রতিবেদক:
যশোর সদর উপজেলার দুর্গাপুর গ্রামে এক নারীকে ধারালো বটি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বড় ছেলে মামুন মাস্টারকে আটক করেছে পুলিশ।
নিহত নারী ওই এলাকার আলতাফ মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মামুন ঝিকরগাছার লাউজনি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে বিরোধ চলছিল। এরই একপর্যায়ে ধারালো বটি দিয়ে মাকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করে।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে কী কারণে এবং কী পরিস্থিতিতে হত্যার ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম