যোগফল প্রতিবেদক:
নরসিংদীতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জননিরাপত্তা নিশ্চিত করা, প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং জনগণকে আরও কার্যকর সেবা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সোমবার (৩১ আগস্ট) নরসিংদী সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এমপি।
নরসিংদী সফরে সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।
পরে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে জনসেবা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় নরসিংদী জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম