যোগফল প্রতিবেদক:
গৌরব আর সাফল্যের ধারাবাহিকতায় নতুন এক ইতিহাস গড়েছে বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি।
দলের এই অসাধারণ সাফল্যে বিশ্বনাথের ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছে। টানা পাঁচবার শিরোপা জয় দলের ধারাবাহিকতা, দক্ষতা ও কঠোর পরিশ্রমেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঐতিহাসিক এই অর্জনে ‘মিছবাহ-মহোব্বত-নেছার প্যানেল’-এর পক্ষ থেকে বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের সকল খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় দলের অসাধারণ সাফল্যের প্রশংসা করে বলা হয়, এই জয় শুধু দলের জন্য নয়, পুরো বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের জন্যও অত্যন্ত গৌরবের। এমন অর্জন নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং বিশ্বনাথের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করে জয়ের এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের প্রতি শুভকামনা জানানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম