যোগফল প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান নুর।
১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা, গণতান্ত্রিক আন্দোলন ও বিভিন্ন সময়ে পরিচালিত সংগ্রামের কথা স্মরণ করেন।
আসাদুজ্জামান নুর বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মী ও সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।
শুভেচ্ছা বার্তায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন আসাদুজ্জামান নুর।
এ সময় তিনি বিশ্বনাথ সদর ইউনিয়নসহ দেশবাসীর প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় তিনি ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানও উল্লেখ করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম